ওমর সানী-জায়েদ খানের সেই সিনেমার কাজে ফিরলেন মৌসুমী

মৌসুমী নিয়ে ওমর সানী ও জায়েদ খানের মধ্যে কম জল ঘোলা হয়নি। এই নায়িকাকে নিয়ে ওমর সানী ও জায়েদ খানের মধ্যে তীক্ততা চরম আকার ধারণ করলে অনিশ্চয়তায় পড়ে এই তিন তারকা অভিনীত সিনেমা ‘সোনার চর’ এর ভবিষ্যত।

তবে সেই অনিশ্চয়তা কেটে গেছে। সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন মৌসুমী।

বুধবার (২৯ জুন) এফডিসির ডাবিং স্টুডিওতে এই সিনেমার ডাবিং সম্পন্ন করা হয় বলে জানা গেছে। সেখানেই নিজের অংশের ডাবিং করেছেন মৌসুমী।

এই সিনেমার ব্যাপারে তিনি বলেন, ‘সোনার চর’ একটি জীবন-ঘনিষ্ঠ সিনেমা। দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প। গরমের কারণে শুটিং না করে ডাবিং করেছি।

জাহাঙ্গীর সিকদার প্রযোজিত ‘সোনার চর’ পরিচালনা করছেন জাহিদ হোসেন।

তিনি বলেন, সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ। কিছু অংশের শুটিং বাকি আছে। শিগগিরই বাকি অংশের কাজ শেষ করে মুক্তির প্রস্তুতি নেব।

মৌসুমী-ওমর সানী ও জায়েদ খান ছাড়াও ‘সোনার চর’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, শিখা কর্মকার, শিউলি, স্নিগ্ধা প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.