আরজে নিরবের চোখে কাচের টুকরা ঢুকেছে

কাচের টুকরো ঢুকে চোখের মণির ওপরের অংশ কেটে গেছে আলোচিত সঞ্চালক ও রেডিও জকি নিরবের।

রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা শেষে এখন বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এসব তথ্য জানান নিরব।

ঘটনার বর্ণনা দিয়ে নিরব বলেন—‘বাসায় ফেরার পথে একটা দমকা হাওয়া আসলো, তার সঙ্গে কিছু একটা চোখে লাগে। এরপর ব্যথা শুরু হয়। বাসায় ফিরে জামা-কাপড় বদলে দ্রুত হাসপাতালে চলে যাই। প্রথমে ডাক্তার বলেন, চোখের ভেতরে কিছু একটা ঢুকেছে। অনেক চেষ্টার পর ডাক্তাররা একটি কাচের টুকরা বের করেন। এতে করে আমার চোখের মণির ওপরের অংশ কেটে গেছে।’

সবাইকে সচেতন করার জন্য এই ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিরব। তা উল্লেখ করে তিনি বলেন, ‘সব সময় শুনে এসেছি ঢাকা বিষাক্ত শহর, দূষিত শহর। কিন্তু একটি বিষয় চিন্তা করেছেন, যে বাতাস নাক দিয়ে নিচ্ছি সেই বাতাসে ভেসে বেড়াচ্ছে কাচের টুকরা। যেকোনো সময়ে যে কাউকে এই কাচের টুকরা আহত করতে পারে। আপনারা বাইরে বের হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.