দেশে করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ২৬

দেশে করোনাভাইরাস মহামারীতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ সময় নতুন শনাক্ত হয়েছে ২৬ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ।

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৮৩ শতাংশ। এটি শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১৬৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ দুই হাজার ৭৬০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.৪০ শতাংশ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.