ইমরান খানের দলের সাবেক নারী মন্ত্রী গ্রেফতার

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জিও নিউজ জানায়, রাজনপুর জেলায় জমি দখলের মামলায় সাবেক মানবাধিকার মন্ত্রীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

শিরিন মাজারির বিরুদ্ধে মামলাটি জেলা প্রশাসক রাজনপুরের অনুরোধে দায়ের করা হয়। পরে দুর্নীতি দমন সংস্থা পাঞ্জাব এফআইআর নথিভুক্ত করে।

মাজারির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রয়েছে। ২০২২ সালের ১১ মার্চ তার বিরুদ্ধে এ নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়। সে সময় রাজনপুরের ভূমি কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তা চলতি বছরের ৮ এপ্রিল মামলার প্রতিবেদন তৈরি করেন এবং এর আলোকে দুর্নীতি দমন সংস্থা তার ২০১৪ সালের বিধি মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করে। সেই মামলাতেই গ্রেফতার করা হয় শিরিন মাজারিকে।

এদিকে, শিরিন মাজারিকে গ্রেফতারের পর পিটিআই ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) আবেদন করে এবংশনিবার দেশব্যাপী বিক্ষোভ করার ঘোষণা দেয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.