ইউক্রেনকে চিতা ট্যাংক সরবরাহ করবে জার্মানি

 

যাবতীয় জল্পনাকল্পনার অবসান করে জার্মানি অবশেষে ইউক্রেনকে ভারি অস্ত্র সরবরাহের ঘোষণা করেছে৷ রামস্টাইন বিমান ঘাঁটিতে পশ্চিমা দেশের প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে  জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট বলেন, রাশিয়ার হামলা মোকাবিলা করতে ইউক্রেনকে ৫০টি গেপার্ড বা চিতা ট্যাংক সরবরাহ করা হবে৷ জার্মানির কেএমডাব্লিউ কোম্পানির এই ট্যাংকে বিমান বিধ্বংসী বন্দুকও রয়েছে৷ লামব্রেশট বলেন, সরকারের ঘোষিত নীতি অনুযায়ী ইউক্রেন সরাসরি জার্মান বেসরকারী কোম্পানি থেকে অস্ত্র ও সরঞ্জাম কিনবে এবং জার্মানি তার দাম মেটাবে৷

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.