ঝড়ের কবলে পড়ে ১৮ ট্রলারডুবি, নিখোঁজ ৩

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৮টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসময় তিন জেলে নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে বঙ্গোপসাগরের দুবলারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের উদ্ধারে বন বিভাগ  ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করেছে।

নিখোঁজ জেলেরা হলেন- মো. শাহিনুর রহমান (৩২), মো. মফিজুল (২৮) ও মিজানুর রহমান (৩০)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ঝড়ের কবলে পড়ে ১৮টি ট্রলার ডুবে গেছে। এসব ট্রলারে থাকা ১৫৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তিন জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.