অদ্য ২২ জানুয়ারি, ২০২২ বেলা ৫ ঘটিকায় ৯০’র সর্বদলীয় ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা জনাব শফি আহমেদ।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ফয়জুল হাকিম, সিরাজুমমুনীর, বেলাল চৌধুরী, সাইফুদ্দীন আহমেদ মনি, আসাদুর রহমান আসাদ, মুখলেছউদ্দিন শাহীন, হারুন মাহমুদ, রাজু আহমেদ, কামাল হোসেন বাদল, সালেহ আহমেদ সহ অন্যন্য নেতৃবৃন্দ। সভায় আগামী ২৯-০১-২০২২, শনিবার ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা জনাব আব্দুস সাত্তার খানের স্মরণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, সাবেক এই ছাত্রনেতা বিগত ১২ অক্টোবর, ২০২১ সালে কানাডার একটি হাসপাতালে কোলন ক্যন্সারে মৃত্যু বরণ করেন। আগামী ২৯-০১-২০২২ এর এই স্মরন সভায় ৯০’র স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সকল নেতাকর্মীদের উপস্থিত হওয়ার অনুরোধ জানানো যাচ্ছে। একই সাথে জেলা পর্যায়েও স্মরণ সভা অনুষ্ঠানের আহ্বান জানানো যাচ্ছে। স্থান ঃ সাগর-রুনী হল, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সময় ঃ সকাল ১০.০০ ঘটিকা । সুত্র। প্রেস বিজ্ঞপ্তি ।

