বিয়ের কনে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ৩ জন

বিয়ের কনে দেখে আর বাড়ি ফেরা হলো না। পথিমধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় বরিশালের মুলাদী উপজেলার কাজিরহাট ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোনাসেফ নলির ছেলে ওমান প্রবাসী রাজিব নলি (৩০), রাজিবের চাচা হারুন নলি (৫০) ও বিয়ের ঘটক ইদ্রিস হাওলাদার (৫৫)। নিহতরা মুলাদী উপজেলার বড়ইয়া কাজীরচর ইউনিয়নের নলিকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয় মেম্বার কাঞ্চন প্যাদা জানান, এক মাস আগে ওমান থেকে বাড়িতে আসেন রাজিব। সকালে বিয়ের কনে দেখে ঘটক ও তার চাচাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। রাজিব নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা চাম্বল গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনজন নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, ট্রাকের ধাক্কায় নাকি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তদন্ত করে সঠিক কারণ জানানো সম্ভব হবে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.