করোনা ঃ ২৪ ঘন্টায় ১ জনের মৃত‌্যু

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৫২ জন।

২১ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২২ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ৩৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জন।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৮১ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৩৫২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৮৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৩ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.