আগামী চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি কাজী ফিরোজ রশীদ

সমসাময়িক রাজনীতি, দেশে সাম্প্রদায়িকতার ভীতি, ভোট, নির্বাচন, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ নিয়ে আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি হয়ে এবার অনুষ্ঠানটি আলোকিত করবেন জাতীয় পার্টির সহ সভাপতি  এবং বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশীদ।

চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ০৩-১১-২১ তারিখ বুধবার ইউরোপের সময় সন্ধ্যা ৫ টা, বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। চতুষ্কোণ সংলাপটির  সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার ।

অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং  সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।

অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.