টিকার বিষয়ে আশার সমান ফল পাওয়া যায়নি : পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরোসের টিকার বিষয়ে আশার সমান ফল পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, টিকার বিষয়ে যতটা আশা করেছিলাম ততটা হয়নি। ধনী দেশগুলো করোনাভাইরাসের অনেক টিকা মজুত করে রেখেছে।এসব টিকার মেয়াদ শেষ হয়ে এলেও তা অন্যদের দিচ্ছে না।

পররাষ্ট্রমন্ত্রী ধনী দেশগুলোকে ইঙ্গিত করে বলেন, কখনো কখনো তারা টিকা দিচ্ছে। কিছু একটার বিনিময়ে তারা তা দেয়। এ জন্য তারা পরোক্ষভাবে চাপ দেয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.