হাসপাতালের ৬ তলা থেকে পড়ে ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজধানীর সূত্রাপুর এলাকার ন্যাশনাল হাসপাতালের ছয় তলা থেকে পড়ে মো. হাবিবুর রহমান নামে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার সময় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় হাবিবুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ডেঙ্গুতে আক্রান্ত হাবিবুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে ৬ তলা থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল।

তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে তদন্ত করছে সূত্রাপুর থানা পুলিশ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.