??????????????????????????????????????????????????

মমেক হাসপাতালে আরও ২৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১০ ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। শনিবার (১৪ আগস্ট) সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মৃতদের মধ্যে ময়মনসিংহে ১৫ জন, নেত্রকোনার ৪ জন, শেরপুরের ২ জন, জামালপুর ও টাঙ্গাইলের ১ জন করে রয়েছে।

এদিকে চিকিৎসাধীন আছেন ৩৯৯ জন। আইসিইউতে ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৪০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় ৬০০ জনের নমুনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ১৬ শতাংশ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.