দেশে করোনায় আরো ১৮৭ জনের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৪ হাজার ১৭৫ মানুষের।

এ দিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৮৪ জন। এ নিয়ে দেশে মহামারীর শুরু থেকে ভাইরাসটিতে আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১ হাজার ৪০৩ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ৮ হাজার ৫২১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭১ জন। এছাড়া চট্টগ্রামে ৩৯, রাজশাহীতে ১২, খুলনায় ২১, বরিশালে ৮, সিলেটে ১৩, রংপুরে ১৩ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় সুস্থ ১১ হাজার ৩৭১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.