চীনা টিকার যৌথ উৎপাদনে চুক্তি সই সোমবার

বাংলাদেশে চীনের সিনোফার্ম টিকার যৌথ উৎপাদনে চুক্তি সই হবে আগামী সোমবার (১৬ আগস্ট)। এদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সই হবে।

ঢাকার চীনা দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের ইনসেপ্টা কোম্পানি ও চীনের সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে এ চুক্তি সই হবে।

সোমবার বিকেল তিনটায় রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের মিলনায়তয়নে চুক্তি সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগেই জানিয়েছিলেন, খুব শিগগিরই টিকা উৎপাদনে বাংলাদেশের সঙ্গে চীনা কোম্পানির চুক্তি সই হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.