খুলনা বিভাগে একদিনে করোনায় ৩৬ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৬২১ জনের।

এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়েছিল।

বুধবার (১৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ৯ জন, ঝিনাইদহে ৭ জন, যশোরে ৫ জন, মেহেরপুরে দুজন, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার (১৪ জুলাই) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৭৬ হাজার ৪০১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৮২৭ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.