লকডাউনে সরকারীভাবে খাদ্য সহায়তার দাবী করেছে যুব ঐক্য

কঠোর লকডাউনের পুর্বে স্বল্প আয়ের মানুষের কাছে সরকারি ভাবে খাদ্য সামগ্রী পৌছানোর দাবিতে ২৭জুন’২০২১ জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক কবির হাসান এর সভাপতিত্বে বিকাল ৪.০০ টায় “নাগরিক যুব ঐক্যে’র” প্রতিবাদি অবস্হান কর্মসুচী পালিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন “নাগরিক ঐক্যে’র আহবায়ক জনাব মাহমুদুর রহমান মান্না,আরও বক্তব্য রাখেন সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার,কেন্দ্রীয় সদস্য মোফাখখারুল ইসলাম নবাব, যুব ঐক্যে’র নেতা রবিউল ইসলাম রবি,জহিরুল ইসলাম,খলিলুর রহমান,”নাগরিক ঐক্য” ঢাকা দক্ষিণের নেতা এ্যাডভোকেট মোশারফ, ছাত্র ঐক্যের নেতা মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম সহ আরও অনেকে।
নেতৃবৃন্দ বক্তব্যে সারা দেশে করোনার ভয়াবহ চিত্র তুলে ধরেন।ব্যাপক গন মানুষের কাছে করোনা ভ্যাকসিন পৌঁছাতে ব্যার্থ সরকার তাদের দূর্নীতি ঢাকতে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে,নেতৃবৃন্দ লকডাউন সফল করতে সারা দেশের স্বল্প আয়ের মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সেনাবাহিনীর মাধ্যমে পৌছানোর জোর দাবি জানান ।
সংবাদ প্রেরক , রবিউল ইসলাম , নাগরিক যুব ঐক্য ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.