রামেক হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুন) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জন মারা গেছেন। এর আগের দিন মারা যান ১৪ জন। গত ২৪ জুন একদিনে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছিল। চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৮৮ জনের মৃত্যু হলো।

শামীম ইয়াজদানী আরও জানান, নতুন করে মারা যাওয়া ১৭ জনের মধ্যে নয় জনের বাড়ি রাজশাহী জেলায়। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁ ও নাটোরের দু’জন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৪২৩ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা বাড়িয়ে ৩৫৭টি করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.