রামেক হাসপাতালে আরও ১৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা থেকে বুধবার (২৩ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছিল।

বুধবার (২৩ জুন) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি জানিয়েছেন।

হাসপাতাল পরিচালক জানান, মৃত ১৬ জনের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন এবং ঝিনাইদহের একজন রয়েছেন। এর মধ্যে আটজনের করোনা পজিটিভ ছিল। অন্য সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৪৫ জনের মৃত্যু হলো।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪১০ জন। আগের দিন ভর্তি ছিলেন ৩৯৩ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৩০৯টি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.