বিপ্লব ঘোষের দুটি কবিতা

সুদূর

…………..

কত দূর গেলে ঠিক

দূরে যাওয়া যায় !

পিয়াসী মন দাঁড়ায় এসে

তোমার ঠিকানায়।

যত প্রেম নদীর ওপারে

কত তারা খসে এপারে

 কে আর রাখে মনে তারে !

 

বরফ আগুন

……………….

তুমি রোদ হতে চেয়েছিলে

আমি বৃষ্টি

তুমি শীত ভালবাসো

ঝরা পাতা ঝরে সৃষ্টি

আমি ভালোবাসি ফাগুন

তুমি যে বরফ আগুন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.