‘বায়োপিক’ দিয়ে শুটিংয়ে ফিরবেন পরীমনি

পরীমনির বায়োপিক নয়, তবে জানা গেছে ‘বায়োপিক’ দিয়েই পুনরায় ক্যামেরার সামনে দাঁড়াবেন পরীমনি। ঢাকাই সিনেমার এই গ্ল্যামার গার্ল বর্তমানে বাসায় সময় কাটাচ্ছেন। করোনার কারণে সিনেমার শুটিং বন্ধ। এবার কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আগস্টের শুরুতে পরীমনি ‘বায়োপিক’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করবেন সিয়াম। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমার মাধ্যমে রুপালি জগতে পরিচালক হিসেবে অভিষেক হবে সঞ্জয়ের।

নির্মাতা জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগস্টের প্রথম দিন থেকেই ক্যামেরা চালু হবে। ঢাকাসহ দেশের নানা লোকেশনে হবে সিনেমার দৃশ্যধারণের কাজ।

পরীমনি অভিনীত সর্বশেষ ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পেয়েছে। এছাড়া ‘দ্য অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মুখোশ’সহ এই অভিনেত্রীর বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.