খাগড়াছড়িতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু 

খাগড়াছড়ির রামগড়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার সোনাইপোল এলাকার ফেনীরকুল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুজন হলো- ডা. আবু তৈয়বের মেয়ে মাহিয়া (৪) ও তার ভাই মাওলানা আবু তাহেরের ছেলে জুনায়েদ (৫)।

মাহিয়া ও জুনায়েদ সম্পর্কে চাচাতো ভাইবোন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৪টা থেকে দুজনকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে জুনায়েদের লাশ ভেসে ওঠে। পরে পানিতে তল্লাশি করে মৃত অবস্থায় মাহিয়ার লাশ উদ্ধার করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.