এবার শখের মা হতে যাওয়ার গুঞ্জন

আনিকা কবির শখ। দেশের সাড়া জাগানো মডেল। ছোট পর্দায় একটা সময় নিয়মিত কাজ করেছেন। তার অভিনীত নাটক সব সময় দর্শকের মনজয় করেছেন। বড় পর্দায়ও হাজির হয়েছিলেন শখ। কিন্তু ভাগ্য সহায় হয়নি।

শখ অভিনীত দুটি চলচ্চিত্র হলো বলো না তুমি আমার এবং অল্প অল্প‌ প্রেমের গল্প। ছবি দুটি সেভাবে ব্যবসা সফল হয়নি।

হঠাৎ মিডিয়া থেকে দূরে সরে গেছেন শখ। এরপর গেলো বছরের ১২ মে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তার। তার দ্বিতীয় স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

তবে এই বিয়ে নিয়ে মুখ খোলেননি শখ। ফেসবুক ব্যবহৃত ফোন নম্বর সব কিছুই বন্ধ রেখেছেন তিনি।

এবার বিয়ের গুঞ্জনের পর জানা গেলো মা হতে যাচ্ছেন মিষ্টির হাসির শখ। তার ঘনিষ্ঠজন বিষয়টি জানালেও অভিনেত্রী এই বিষয়টি নিয়েও মুখ খোলেননি। হয়তো তিনি মিডিয়াকে এড়িয়ে চলে আপন মনে নিজের মতো করে জীবন কাটাতে যাচ্ছেন।

তবে শখের শুভাকাঙ্ক্ষীরা এই গুঞ্জনেও খুশি। তারা চান যেখানেই, যেভাবেই থাক না কেন। শখ যেন সুখী হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.