এত সমালোচনার মধ্যেও বছরের সেরা কাঙ্খিত নারী রিয়া চক্রবর্তী!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক বছর পূর্ণ হতে আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তী যুক্তরাজ্যভিত্তিক দৈনিক ‘দ্য টাইমস’ এর তালিকায় জায়গা করে নিলেন।

‘দ্য টাইমস’ ২০২০ সালে ভারতের ৫০ জন কাঙ্ক্ষিত নারীর তালিকা প্রকাশ করেছে। অনলাইন ভোটের ভিত্তিতে করা এ তালিকায় প্রথম স্থানে আছেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী।

দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন অ্যাডলিন কাস্টেলিনো। ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় থেকে উঠে আসা ভারতীয় এই তরুণী বলিউডেও কাজ করছেন। ২২ বছর বয়সী এই তারকা গত ফেব্রুয়ারি মাসে গায়ক অর্জুন কানুনগোর সঙ্গে ‘মেরে দিল বিচ’ গানের ভিডিওতে অংশ নেন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দিশা পাটানি, চতুর্থ স্থান কিয়ারা আদভানী, পাঁচে আছেন বলিউডের আরেক আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোন। ছয় ও সাত নম্বরে রয়েছেন বলিউডের দুই আলোচিত তারকা ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ। আটে অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। নয় নম্বরে রয়েছেন রুহি দিলীপ সিংহ। তিনি একজন মডেল ও অভিনেত্রী। আর দশে আছেন মডেল ও মিস দিভা সুপ্রান্যাশনাল আভৃতি চৌধুরী। ২০২০ সালে মিস দিভা সুপ্রান্যাশনালে ভারতের প্রতিনিধিত্ব করে জয়ী হন তিনি।

তালিকায় আরও রয়েছেন ভারতের জাতীয় ক্রাশ রাশ্মিকা মান্দানা, শ্রুতি হাসান, ইয়ামি গৌতম, শ্রদ্ধা কাপুর, তারা সুতারিয়া, জাহ্নবী কাপুর, কৃতি শ্যানন প্রমুখ।

উল্লেখ্য, অভিনেত্রী রিয়ার কাছে গতবছরের সময়টা ছিল ভয়ঙ্কর। একাধিক ওঠা পড়ার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই সন্দেহের তীর যায় রিয়ার দিকে। সুশান্তের সঙ্গে বেশ কিছুদিন সম্পর্কে থাকার কারণেই সুশান্তের পরিবার রিয়ার নামে এফআইআর দায়ের করেন। তার নামে অভিযোগ আনা হয়, তিনি সুশান্তকে মাদকাসক্ত করে তুলে ছিলেন সম্পত্তি হাতানোর জন্যে, এবং সুশান্তকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগও উঠেছে রিয়ার বিরুদ্ধে।

সিবিআইয়ের জেরার সম্মুখীন হয়ে প্রায় ২৮ দিন জেল খেটে ছিলেন অভিনেত্রী। সুশান্ত সিংয়ের মৃত্যুতে মাদকচক্র জড়িত হওয়ার এনসিবি’র কাছে চলে গিয়েছে তদন্তের দায় ভার। একাধিকবার এনসিবির জেরার সম্মুখীনও হয়েছেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.