আড়াই ঘণ্টার চেষ্টায় সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানী মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ১৮টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার সকাল ৭টার দিকে আনুষ্ঠানিক ভাবে এ তথ্য জানান একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা।

এর আগে ভোর চারটার দিকে বস্তিতে লাগা আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে।

আগুনে বস্তির হাজারও ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, ৬টা ৩৫মিনিটে ১৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা সঠিকভাবে জানাতে পারেননি তিনি। তবে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.