আগে খেলেছেন পুরুষ হিসেবে, এবার অলিম্পিকে খেলবেন নিউজিল্যান্ডের নারী দলে

২০১৩ সালের আগ পর্যন্ত নিউজিল্যান্ডের ভারত্তোলক লরেল হাবার্ড পুরুষ হিসেবে খেলেছেন। এবার তিনি টোকিও অলিম্পিকে নারী ভারত্তোলক বিভাগে নিউজিল্যান্ডের হয়ে খেলবেন। অলিম্পিকের ইতিহাসে তিনিই প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট।

টোকিও অলিম্পিকে নারীদের ৮৭ কেজি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন লরেল। এক বিবৃতিতে নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি এ তথ্য জানিয়েছে। ২০১৫ সালেই অলিম্পিক কমিটির নতুন গাইডলাইন অনুযায়ী নারী হিসেবে খেলার যোগ্যতা অর্জন করেন লরেল। তিনি ২০১৮ সালের কমনওয়েলথ গেমসেও নারী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট হিসেবে অলিম্পিকে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ৪৩ বছরের লরেল।

তিনি জানান, নিউজিল্যান্ডের মানুষ আমার প্রতি যে উদারতা ও সমর্থন দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।
এবার টোকিও অলিম্পিকে আরেকজন ট্রান্সজেন্ডারও আছেন। তিনি হলেন যুক্তরাষ্ট্রের চেলনিয়া ওলফ। তবে তিনি দলের সঙ্গে আছেন বিকল্প খেলোয়াড় হিসেবে। তাই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কী না তার নিশ্চয়তা নেই।

সূত্র : এবিসি অস্ট্রেলিয়া

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.