বাসচাপায় স্কুল শিক্ষকসহ নিহত ২

নাটোর শহরের জজ কোর্ট এলাকায় বাসচাপায় এক স্কুল শিক্ষকসহ ২ পথচারী নিহত হয়েছেন।

শনিবার (৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নাটোর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

নিহত স্কুলশিক্ষক অসিত কর্মকার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার অনিল কর্মকারের ছেলে। অন্য পথচারীর নাম-পরিচয় জানা যায়নি।

ওসি জানান, সকাল ৬টার দিকে বগুড়া থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নাটোর শহরের জজ কোর্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে প্রাতঃভ্রমণে বের হওয়া অসিত কর্মকার ও অন‌্য এক পথচারী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাদের রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই তাদের মৃত্যু হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.