যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ এবং আরও ১২টি দেশ থেকে যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ৩রা এপ্রিল থেকে শুরু হয়ে ১৮ই এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

ইউরোপের বাইরে যে ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে, সেই দেশগুলো হচ্ছে:

কাতার, জর্ডান, কুয়েত, বাহরাইন, ব্রাজিল, চিলি, পেরু, লেবানন, তুরস্ক, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.