প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে আসছেন জন কেরি

বিশ্বনেতাদের নিয়ে আগামী ২২ এপ্রিল জলবায়ুবিষয়ক ভার্চ্যুয়াল সম্মেলনের আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে আমন্ত্রণ পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অংশ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি। আগামী ৯ এপ্রিল তিনি ঢাকা আসবেন।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্র্রী এ কে আব্দুল মোমেন। গতকাল বুধবার তিনি বলেন, বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি। প্রধানমন্ত্রী পদাধিকার বলে এই দায়িত্ব পালন করে থাকেন। ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রে জলবায়ু ইস্যুতে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সম্মেলনের আমন্ত্রণ জানাতে জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি ঢাকায় আসছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফর হবে কয়েক ঘণ্টার। ৪০টি দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানের অংশগ্রহণে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.