মাঠে যেতে না পেরে মন খারাপ প্রধানমন্ত্রীর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে ভার্চুয়ালি বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা সবাইকে স্বাস্থবিধি মেনে গেমস আয়োজনের নির্দেশ দেন। উদ্বোধনী বক্তব্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের এই আয়োজনটা ছিল মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২০ সালে। করোনার কারণে তখন স্থগিত করে এবার আয়োজন করছি। যদিও আবার নতুন করে করোনা দেখা দিয়েছে। আমি চাইব, সবাই স্বাস্থ্য সুরক্ষার দিকটা নজরে রেখে, সমস্ত খেলা নিশ্চিত করবেন।

স্বশরীরেই গেমস উদ্বোধন করার ইচ্ছা ছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি নিজে মাঠে গিয়ে সবাইকে দেখতে যেতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে পারিনি, সে জন্য আমার মন খারাপ। আমি কথা দিয়েছিলাম বাংলাদেশ গেমসের উদ্বোধন করব। তাই ভার্চুয়ালি উদ্বোধন করতে হলো।

উল্লেখ্য, গত বছরের এই সময়ে নবম বাংলাদেশ গেমসের আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা কারণে সম্ভব হয়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.