করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি বাঙলা কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আবুল খায়ের মারা গেছেন।
বুধবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মরা যান।
সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফেরদৌসী খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্যবিধি মনে বাঙলা কলেজে আবুল খায়েরের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে দাফনের উদ্দেশ্যে মৃতদেহ ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাড়িতে নেয়া হবে।
১৯৯৩ সালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ১৪ ব্যাচে যোগ দেন আবুল খায়ের। সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই অধ্যাপকের জন্ম ও বেড়ে ওঠা সুফি পরিবারে। তিনি সুফিজমের উপর একাধিক বই লিখেছেন। বই মেলায় প্রকাশিত তার সর্বশেষ বই সুফিকোষ। ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

