অপহরণ করে মুক্তিপণ, র‌্যাবের ৪ সদস্য পুলিশের হাতে আটক

রাজধানীতে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ নেওয়ার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৪ সদস্যকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

শুক্রবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপহরণ করে মুক্তিপণ নেওয়ার অভিযোগে ৪ র‍্যাব সদস্যকে আটক করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাইয়ানা হোসেন নামের একজন অভিযোগ করেন তার বড়ভাই তামজিদ হোসেন তাদের মীরবাগের বাসা থেকে ৮ এপ্রিল সকাল ৯টায় উত্তরায় যাওয়ার কথা বলে বের হন। আনুমানিক দুপুর ১২টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে ফোন করে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে জানান তার ভাই তামজিদ র‌্যাবের হেফাজতে আছেন। পুলিশ বা ডিবিকে জানালে তার ভাইকে প্রাণে মেরে ফেলা হবে। এ কথা বলে ফোন কেটে দেন ওই অজ্ঞাত ব্যক্তি।
সুত্র, যুগান্তর ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.