কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্রগ্রাম মহাড়কে একটি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
সোমবার (২২ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চৌদ্দগ্রাম স্টেশন অফিসার এয়াছিন প্রাধানিয়া।
নিহতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের ফঠিক মিয়ার ছেলে ইলিয়াছ ও তার বন্ধু জাহাঙ্গীর।
কুমিল্লার হাইওয়ে পুলিশের ইনচার্জ সরফুদ্দিন আহমেদ জানান, সোমবার বিকেলে ইলিয়াছ ও জাহাঙ্গীর মোটরসাইকেল যোগে চৌদ্দগ্রাম বাজারে যাওয়ার পথে মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেওয়ার পথে ইলিয়াছ ও জাহাঙ্গীর দুজনই মারা যায়।

