নিজেদের নারী মনে করবেন না, অফিসার দাবি করবেন: আইজিপি

নারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘নিজেদের নারী বলে মনে করবেন না। অফিসার হিসেবে দাবি করবেন।’

আজ সোমবার দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ‘জেন্ডার রেসপন্সিবল পুলিশিং : অ্যান অ্যাপ্রোচ অব বাংলাদেশ পুলিশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) আয়োজিত এ অসুষ্ঠানে আইজিপি বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় বাস্তবায়নে নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘এখন থেকে পুলিশে নিয়োগের সংখ্যা নয়, যোগ্যতা নিশ্চিত করা হবে। সেই সাথে নারী পুলিশ কর্মকর্তা নিয়োগে আলাদা নিয়োগ দেওয়া হবে।’

আইজিপি বলেন, ‘বাংলাদেশে নারী পুলিশের সংখ্যা ৭ শতাংশ। জাপানেও ৭ শতাংশ। সুইডেনে ৯ শতাংশ। ২০১৫ সালের মধ্যে ১১ শতাংশ করতে চেয়েছিলাম, হয়নি। তবে শিগগিরই তা হবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.