আজ রাতে শুদ্ধস্বর ডটকমের চতুষ্কোণ এ থাকছেন লেখক কবি মিল্টন রহমান

শুদ্ধস্বর ডটকমের যুগ্ম সম্পাদক আইরিন পারভিনের উপস্থাপনায় শুদ্ধস্বর ডটকমের চতুষ্কোণ এ আজকে লিটল ম্যাগাজিন এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনায় থাকছেন যুক্তরাজ্য প্রবাসী লেখক কবি মিল্টন রহমান , লন্ডন সময় রাত নয়টা, ইউরোপীয় সময় রাত দশটা এবং বাংলাদেশ সময় রাত তিনটায় আইরিন পারভিন এবং শুদ্ধস্বর ডটকমের ফেসবুক পেইজে এই অনুষ্ঠান সরসরি প্রচারিত হবে ।
লেখক মিলটন রহমানের পৈতৃক নিবাস চট্টগ্রামের সীতাকুণ্ডে। স্কুল-কলেজের পাঠ শেষ করেছেন চট্টগ্রামেই। এরপর ভর্তি হন ঢাকা কলেজে। বাংলায় এম এ করেন। এরপর ২০১০ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে এমবিএ করেন। ২০১১ সাল থেকে যুক্তরাজ্যের বাংলা টিভিতে বার্তা সম্পাদক হিসেবে কাজ করেন। যুক্ত আছেন লন্ডন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে।

পেশাগত জীবনের বাইরে মিলটন রহমান একজন লেখক। লিখেন ছোটগল্প ও কবিতা।
শুদ্ধস্বর/বি এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.