সাত নায়কের বিপরীতে ববি

করোনা মহামারির কারণে দীর্ঘদিন নতুন সিনেমায় দেখা যায়নি চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে। তবে বিরতী ভেঙে নতুন সিনেমা নিয়ে ফিরেছেন এই নায়িকা। ‘রণযোদ্ধা’ নামে এই সিনেমায় সাতজন নায়ককে দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করবেন সাতজন নির্মাতা। প্রযোজক সাকিব সনেট বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ববি বরেন, মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান সাত বীরশ্রেষ্ঠে ও একজন বীরাঙ্গনাকে নিয়ে তৈরি হবে সিনেমাটি। এমন একটি সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আশা করছি, দর্শক ভালো একটি সিনেমা দেখতে পাবেন।

বিগ বাজেটের এ সিনেমার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান পুণ্য ফিল্মস ও বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। সাত বীরশ্রেষ্ঠের ভূমিকায় অভিনয় করবেন দেশের জনপ্রিয় সাতজন নায়ক। তবে তাদের নাম এখনই প্রকাশ করতে চাচ্ছেন না প্রযোজক।

তবে নির্মাতারা হলেন- কাওসার আহমেদ, সানী আনোয়ার, রাশিদ পলাশ, গৌতম কৈরী, সাকিব সনেট, কামরুল রিফাত, ও রাইসুল ইসলাম অনিক। আসছে রাজার পর ‘রণযোদ্ধা’র দৃশ্যধারণ শুরু হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.