ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল গণমাধ্যমকে বলেন, “গতকাল মিছিল থেকে আমাদের কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই। তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব।”
এর আগে শুক্রবার সকালে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত-বিচার, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার থাকা ব্যক্তিদের মুক্তি ও আইনটি বাতিলের দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করে বামপন্থী সংগঠনগুলো।
।

