প্রিয়াঙ্কার ঘরে সংসার পেতেছেন জ্যাকলিন!

প্রিয়াঙ্কার ঘরে সংসার পেতেছেন জ্যাকলিন। এক সময় যেখানে প্রিয়াঙ্কা চোপড়ার সংসার ছিল, এখন সেখানেই জ্যাকলিন ফার্নান্ডেজের বসবাস। এ খবরে অনেকের চোখ কপালে উঠার জোগাড়। তবে যা ভাবছেন, ব্যাপারটা আসলে তেমন নয়। গোলমালও কিছু হয়নি।

আসল ঘট্না হলো, প্রিয়াঙ্কার প্রিয় পুরনো বাড়িতে থাকতে শুরু করেছেন জ্যাকলিন। বিগত কয়েক বছর ধরে মুম্বইয়ের বান্দ্রায় ভাড়া থাকছিলেন তিনি। এবার প্রিয়াঙ্কার বাড়িতেই গুছিয়ে সংসার করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

২০১৮ সালে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের আগে পর্যন্ত প্রিয়াঙ্কা এই বাড়িতেই থাকতেন। ‘কর্মযোগ’ নামের বহুতলে এই রাজকীয় ফ্ল্যাটটি ৭ কোটি রুপির বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে।

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম সূত্রের খবর, সম্প্রতি জ্যাকলিন তার নতুন বাসস্থানে এসেছেন। সেখানে একটি সুসজ্জিত বসার জায়গা এবং খোলামেলা বারান্দাও রয়েছে। এই খবরে নেটিজেনরা আবার মজা করে বলছেন, নতুন বাড়িতে সংসার পাতার ধূম লেগেছে বলিউডে!

২০২০-র শেষের দিকে আলিয়া ভাট রণবীরের কাছাকাছি থাকার জন্য তার বহুতল ভবনে একটি ফ্ল্যাট কেনেন। এর পরে শ্রীদেবী এবং বনি কপূরের কন্যাও নিজের জন্য জুহু এলাকায় ৩৯ কোটি রুপি দিয়ে বাড়ি কেনেন।

সোনাক্ষীও সম্প্রতি নিজের বাসস্থান কেনার ‘স্বপ্নপূরণ’ করেন। মুম্বাইতেই একটি চার কামরার বিলাসবহুল ফ্ল্যাট কেনেন তিনি। এ বার নতুন বাড়িতে পা রাখলেন জ্যাকলিনও।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.