পাকিস্তানে ৪ টিকটকারকে গুলি করে হত্যা

পাকিস্তানের করাচির গার্ডেন এলাকার আনক্লেসারিয়া হাসপাতালের কাছে এক নারীসহ চার টিকটকারকে গুলি করে হত্যা করা হয়েছে। পাকিস্তানি গণমাধ্যম ডনের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। নিহতরা হলেন, মুসকান, আমির, রেহান ও সাজ্জাদ।

শহর পুলিশের জ্যেষ্ঠ সুপারইনটেনডেন্ট সরফরাজ নওয়াজ শেখ বলেন, নিহতরা সবাই সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন। বিশেষ করে টিকটকে তারা ভিডিও পোস্ট করতেন। আমিরকে ফোন দিয়ে সোমবার দেখা করতে বলেন মুসকান। বন্ধু রেহান ও সাজ্জাদকে নিয়ে যেতে আমি একটি গাড়ির আয়োজন করেন। তারা শহরে ঘুরে বেড়ান এবং মুসকান ও আমির টিকটক ভিডিও বানান। কিন্তু হাসপাতালের কাছে আসলে তারা হামলার শিকার হন। গাড়ির মধ্যেই ওই নারীকে হত্যা করা হয়েছে। আর বাকি তিন জনকে গাড়ি থেকে বের করে গুলি করা হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.