দাদা ইন্টেস্টাইন অবস্ট্রাকশন ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় NICVDতে গিয়েছিলেন। সেখানে চিকিৎসকগণ তাঁকে CCUতে ভর্তি নিয়ে দ্রুত কিছু টেস্ট করে নিশ্চিত হন তার হৃদরোগ সম্পর্কিত জটিলতা নাই। তারা তাদিকেল ঢাকা মেডিকেলে -এ রেফার করেন। রাতেই তাকে ঢাকা মেডিক্যালে-এ নিয়ে যাওয়া হয়। সেখানে তিঁনি সার্জারি বিভাগের প্রধান প্র. ডা. এবিএম জামালের অধিনে ঐতিহাসিক ভিভিআইপি কেবিন-৯য়ে ভর্তি হন। প্র. ডা. এবিএম জামালকে প্রধান করে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা করেন। তারা কোনো সার্জিকাল ইন্টারভেনশন ছাড়াই দাদার ইন্টেস্টাইন অবস্ট্রাকশন দূর করে তাঁকে সুস্থ করে তোলেন। সুস্থ হয়ে দাদা ১১দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন। সিরাজুল আলম খানকে বিদায় জানান হাসপাতালের নার্স, চিকিৎসক এবং হাসপাতাল কর্মীগন । মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা নিয়মিত চলবে জানানো হয়েছে তার ঘনিষ্ঠ সুত্র থেকে ।
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সিরাজুল আলম খান
সিরাজুল আলম খান দাদা আজ ২৩ জানুয়ারি শনিবার বিকাল ৩-৩০টায় হাসপাতাল ছেড়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, তাঁর জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান প্র. ডা. এবিএম জামাল ও সদস্য চিকিৎসকগণ, সেবাদানকারী নার্সগণ তাঁকে বিদায় দিয়েছেন। আর যথারীতি উপস্থিত ছিলেন ভর্তি থেকে বিদায় দেয়া পর্যন্ত সিরাজুল আলম খানের চিকিৎসা সমন্বয় করেছেন যিনি সেই প্রফেসর ডা. টাব্লু আব্দুল হানিফ ।
শুদ্ধস্বর/বি এস

