বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলের ৪ ফুটবলার নিহত

ব্রাজিলের লুজিমাঙ্গুয়েস বিমান বিধ্বস্ত হয়ে চতুর্থ বিভাগের ক্লাব পালমাসের চার খেলোয়াড় ও সভাপতি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বিমানটির পাইলটও নিহত হয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) পালমাস শহরের পাশে তোকানতিনেসে এভিয়েশন অ্যাসোসিয়েশন নামের একটি ছোট বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।

বিমান বিধ্বস্ত হয়ে ক্লাব সভাপতি লুকাস মেইরা, ফুটবলার লুকাস প্রাক্সেদেস, গুইলহেরমে নোয়ি, রানুলি, মার্কাস মোলিনারি ও পাইলট ওয়াগনার মাচাদো নিহত হয়েছেন। বিমানটি তোকানতিনেসে অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ে থেকে উড্ডয়নের পর শেষ প্রান্তে গিয়ে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় বলে জানানো হয়েছে।

আগামী মঙ্গলবার ব্রাজিলের ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা ভের্দের শেষ ষোলোতে খেলার কথা ছিল পালমাসের। তাদের খেলার কথা ছিল গোইয়ানিয়ার ক্লাব ভিলা নোভার বিপক্ষে। সেখানে যাওয়া পথেই প্রাণ হারালেন এই ছয়জন। দুর্ঘটনার পর মঙ্গলবারের ম্যাচটি বাতিল করা হয়েছে। এই ঘটনায় ব্রাজিলের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলে ফুটবলার নিহতের সর্বশেষ ঘটনা এটি। এর আগে ২০১৬ সালে শাপেকোয়েনসে ক্লাবের প্রায় সবাই বিমান দুর্ঘটনায় নিহত হন। ওই ঘটনা বিশ্ব ফুটবলকেই নাড়িয়ে দিয়ে যায়। এর দুই বছর পর ব্রাজিলের সাবেক অধিনায়ক ফার্নান্দো হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.