বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পরভীন পপি এক প্রকৌশলীকে বিয়ে করেছেন। এমন খবর এখন চলচ্চিত্রপাড়াসহ সর্বত্র চাউর হয়েছে। চলচ্চিত্র জগতে পপির কাছের মানুষ বলছেন প্রায় এক বছর আগে ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেছেন পপি। ওই প্রকৌশলীর এর আগে আরও দুটি বিয়ে করেন। তিনটি সন্তানও রয়েছে তার।
এ দিকে পপি দীর্ঘদিন তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ রেখেছেন। ফলে সত্য-মিথা যাই হোক না কেন, গুঞ্জনটি ধীরে ধীর গতি পাচ্ছে।
গতকার শুক্রবার (২৯ জানুয়ারি) তার ব্যবহৃত তিনটি নাম্বারের একটি খোলা পাওয়া গেছে। সেটিতে কল দিলে রিসিভ করেন পপির ছোট বোন ফারজানা।
পপিকে চাইলে ফারজানা জানান, তিনি ঢাকার বাইরে আছেন আর পপি ঢাকায় রয়েছেন। পপির এই নম্বরটি এখন তিনিই ব্যবহার করেন। বিবাহিত জীবন কেমন কাটছে পপির এ কথা জানতে চাইলে কিছুক্ষণ চুপ করে থেকে ফারজানা জানতে চান পপির বিয়ের খবর কী ভাবে পেলেন। তখন বলা হয় একটি বিস্বস্ত সূত্রে পাওয়া গেছে।
জবাবে ফারজানা বলেন, বোনের বিয়ের খবর আমিই জানিনা আর আপনারা জানেন? এটি কোনো কথা। আমার বোন কোনা বিয়ে করেনি। সবমিথ্য আর বানোয়াট।
পপি দীর্ঘদিন ধরে নিউ ইস্কাটনের গাউছ নগরে একটি ভাড়া বাসায় বাবা-মা, ভাই-বোন নিয়ে থাকতেন। কয়েক মাস আগে রাজধানীর অভিজাত এলাকা বারিধারার একটি ফ্লাটে উঠেছেন তিনি। এ নিয়ে গুঞ্জন চাউর হয় ওই প্রকৌশলী নাকি পপিকে ফ্ল্যাটটি কিনে দিয়েছেন।
নায়িকা পপির ঘনিষ্ঠজনেরা জানান, ওই প্রকৌশলী পপির সঙ্গে থাকেন না। আগের স্ত্রীদের সঙ্গেই থাকেন। তবে পপির বাসায় তার যাওয়া-আসা আছে।
উল্লেখ, গত বছরে আগস্টে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে এক প্রশ্নের জবাবে পপি বলেছিলেন, ‘বিয়ে করা কোনা অপরাধ নয়, বিয়ে করা কোনা পাপ নয়। অনেককেই দেখেছি এই শুভ কাজের খবরটাও গোপন রাখেন। মনে হয় তারা যেন বিয়ে করে পাপ করেছেন। আমি বিয়ে করলে ঢাকঢোল পিটিয়েই করব।’

