QUANTICO - "MKTOPAZ" - When Clay is forced to use his fiancée to carry out an operation, the whole team reexamines their personal connections, or more accurately, the lack thereof. Meanwhile, Alex forges an unexpected bond with an asset at the center of a conspiracy, and Harry struggles to find his place on the task force, on "Quantico," MONDAY, APRIL 3 (10:01-11:00 p.m. EDT), on The ABC Television Network. (ABC/Giovanni Rufino) PRIYANKA CHOPRA

বিপাকে প্রিয়াংকা চোপড়া

করোনার নয়া স্ট্রেনের দাপটে ব্রিটেন জুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার কড়া লকডাউন। ব্রিটেন জুড়ে যখন লকডাউন চলছে, সেই সময় বাড়ির বাইরে বেরনোয় নোটিশ পাঠানো হল প্রিয়াংকা চোপড়াকে। বর্তমানে স্বামী নিক জোনাসের সঙ্গে লন্ডনে রয়েছেন তিনি। পরবর্তী সিনেমা ‘টেক্সট ফর ইউ’-এর শুটিংয়ের জন্যই লন্ডনে পাড়ি দেন। আচমকা সেখানে লকডাউন ঘোষণা করায় লন্ডন থেকে লস এঞ্জেলসে ফিরতে পারেননি বলিউড অভিনেত্রেী। ফলে আপাতত সেখানেই রয়েছেন। লন্ডনে থাককালীন আচমকাই প্রিয়াংকা এবং তার মা মধু চোপড়াকে স্থানীয় একটি স্যালোঁতে দেখা যায়। পোষ্যকে সঙ্গে নিয়ে স্যালোঁতে যান পিগি।

ওই ছবি প্রকাশ্যে আসার পরপরই প্রিয়াংকা এবং স্যালোঁ কতৃপক্ষকে সাবধান করা হয় সে দেশের পুলিশের তরফে। যদিও প্রথমবার বলেই কোনও জরিমানা করা হয়নি পুলিশের তরফে। ওই ঘটনার পরপরই টিম প্রিয়াংকা চোপড়ার তরফে মুখ খোলা হয়। অভিনেত্রীর টিমের তরফে জানানো হয়, প্রিয়াংকা লন্ডনে রয়েছেন পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্য। হলিউডের একজন তারকা হিসেবে প্রযোজনা সংস্থার জন্যই প্রিয়াংকা ওই স্যালোঁয় যান। ব্যক্তিগত প্রয়োজনে নয়, শুটিংয়ের জন্যই অভিনেত্রী স্যালোঁয় যান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.