নিয়ম ভেঙেছেন কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। আইনি জটিলতায় পড়া তার জন্য নতুন কিছু নয়। এবার এই অভিনেত্রী নিয়ম ভেঙেছেন বলে জানিয়েছেন মুম্বাইয়ের সিভিল কোর্ট।

সম্প্রতি আদালত জানান, মুম্বাইয়ের খারে অবস্থিত বাড়ির জন্য বিএমসি কর্তৃক অনুমোদিত প্ল্যানিংয়ে বড়সড় অনিয়ম করেছেন কঙ্গনা। তিনটি পৃথক ফ্ল্যাটকে একত্রিত করে ফ্লোর স্পেশ ইন্ডেক্স (এফএসআই)-এ বদল এনেছেন, যা কোনোদিনই গ্রহণযোগ্য নয়।

এর আগে এই অনিয়ম নিয়ে কঙ্গনাকে একটি নোটিশ পাঠিয়েছিল বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। তার ফ্ল্যাট ভেঙে ফেলা হতে পারে এই আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন কঙ্গনা। কিন্তু আদালত তার আবেদন প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ পায়।

এর আগে গত সেপ্টেম্বরে কঙ্গনার প্রযোজনা প্রতিষ্ঠান মণিকর্ণিকা ফিল্মসের অফিসের অবৈধ্য অংশ ভাঙার কাজ শুরু করে বিএমসি। পরবর্তী সময়ে বিএমসির এই পদক্ষেপের বিরোধিতা করে বম্বে হাইকোর্টে হাজির হন কঙ্গনা। এতে জয়ও পান। মামলাটি আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.