নিখোঁজের এক মাস পর জাতীয় পার্টির নেতার গলিত লাশ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে এক মাস আগে নিখোঁজ হওয়া আনোয়ার হোসেন (৪২) নামের স্থানীয় জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) গভীর রাতে লোহাগাড়া উপজেলার দরবেশ হাট এলাকার একটি জঙ্গল থেকে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, গত বছরের ২০ ডিসেম্বর দরবেশ হাট এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ জন স্থানীয় জাতীয় পার্টির সদস্য আনোয়ার হোসেন। দুই দিন ধরে পরিবার তার কোনো খোঁজ না পেয়ে ২১ ডিসেম্বর লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। কিন্তু এক মাস পরও আনোয়ার হোসেনের খোঁজ মিলছিলো না। শুক্রবার রাতে দরবেশ হাট এলাকার একটি খামারের পাশে একটি গলিত লাশের সন্ধান পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে।

আনোয়ার হোসেন অপহরণ হয়েছিলো বলে তাদের পরিবার অভিযোগ করেছিলেন। তাকে অপহরণের পর তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিলো। তবে শেষ পর্যন্ত অপহৃত এই নেতার লাশ পাওয়া গেলো জঙ্গলে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.