ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় নুর আলম (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ জানুয়ারি) গ্রেপ্তার নুর আলমকে আদালতে পাঠানো হবে। এর আগে শুক্রবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পৌরশহরের পূর্ব চৌরাস্তা এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে।

বিষয়টি পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়।

গ্রেপ্তার নুর আলম (৫৫) পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর গ্রামের ওহিদুলের ছেলে।

ওসি প্রদীপ কুমার রায় জানান, পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটির অবস্থান। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সেই ম্যুরালের ডান পাশে ইট দিয়ে আঘাত করে ভেঙে ফেলে নুর আলম। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নুর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি প্রদীপ কুমার রায় আরও জানান, গ্রেপ্তার নুর আলমের সঙ্গে কথা বলে মনে হয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ তাতে আদালতে পাঠানো হবে।

এদিকে, ঘটনাস্থল পরির্দশন করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম।

ইউএনও রেজাউল করিম জানান, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের বিষয়টি আসলে দুঃখজনক। গ্রেপ্তার বৃদ্ধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্থানীয়দের মতে, গ্রেপ্তার ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তারপরও বিষয়টি আমরা আরও তদন্ত করছি, অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.