গাজীপুরে আগুনে পুড়ে ৪ জনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (১১ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই কলোনির প্রায় অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে।

নিহতরা ওই কলোনির বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় ও আগুনের সূত্রপাত জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.