করোনার টিকা নিয়েও ২৪০ জন পজেটিভ!

ইসরায়েলে ফাইজারের করোনা টিকা নেয়া প্রায় ১০ লাখ মানুষের মধ্যে ২৪০ জন কয়েক দিন পর নতুন রোগটিতে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১ জানুয়ারি) দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জানায়, শুধু তাদের দেশ নয় আরও অনেক দেশ থেকে এমন খবর আসছে। এর অর্থ এই নয় যে ফাইজার-বায়োএনটেকের টিকায় কাজ হচ্ছে না। মূল ঘটনা হলো টিকা নেয়ার প্রায় ২৮ দিন পর করোনা থেকে প্রায় শতভাগ (৯৬ শতাংশ) সুরক্ষা মিলছে।

ফাইজারের টিকার প্রথম ডোজ নেয়ার ৮-১০ দিন পর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। এই সময়ে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ কম। দ্বিতীয় ডোজ নিতে হচ্ছে ২১ দিন পর। এই ডোজ নেওয়ার আরও সাতদিন পর মিলছে ৯৫ শতাংশ কার্যকারিতা, যেটি একটি অঞ্চলের মহামারির প্রতিরোধের জন্য যথেষ্ট।

দেশটিতে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। করোনার ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে জনগণকে সচেতন হতে বলা হচ্ছে।

উল্লেখ্য গত বছরের ২০ ডিসেম্বর ইসরায়েলে টিকাদান কর্মসূচি চালু করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশের প্রথম ব্যক্তি হিসেবে তিনি নিজে ক্যামেরার সামনে ভ্যাকসিন নেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.