আমেরিকাই পিয়ংইয়ংয়ের সবথেকে বড় শত্রু :কিম জং উন

 কয়েকদিন বাদেই আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্টের পদে বসতে চলছেন জো বাইডেন । তাঁর শপথের ঠিক আগে থেকেই আচমকা সুর চড়াতে শুরু করেছেন উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন। দেশের শাসকদল ওয়াকার্স পার্টির সম্মেলনে উত্তর কোরিয়ার আর্থিক অবস্থা  খারাপ হওয়া সত্ত্বেও সামরিক শক্তি বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন তিনি। তারপর থেকে এই বিষয়ে প্রস্তুতি নেওয়াও শুরু করেছে তাঁর দেশ। আর ঠিক তখনই ফের আমেরিকার বিরুদ্ধে ফের গর্জে উঠলেন কিম। পরিষ্কার জানিয়ে দিলেন, আমেরিকাই পিয়ংইয়ংয়ের সবথেকে বড় শত্রু। উত্তর কোরিয়ার শাসকের এই মন্তব্যে বিশ্বের রাজনীতিতে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি হয়ে যাওয়া উত্তর কোরিয়ার শাসকদলের পার্টি কংগ্রেসে আমেরিকার প্রবল সমালোচনা করেছেন কিম জং উন । জো বাইডেনের  নাম  উল্লেখ  না করেই তিনি বলেন, আমেরিকাকে জব্দ করার তার পথ খুঁজে বের করতে হবে। কারণ ওরাই আমাদের বিপ্লবের পথে সবচেয়ে বড় বাধা ও সবথেকে বড় শত্রু। ওদের দেশের ক্ষমতায় কে থাকল সেটা বিষয় নয়। আমেরিকার দৃষ্টিভঙ্গি উত্তর কোরিয়ার ক্ষেত্রে কোনওদিন পালটাবে না।

শুদ্ধস্বর/আইপি

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.