মান্নার বাসায় পুলিশ

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিষয়ে খোঁজখবর নিতে তাঁর বাসায় গেছে পুলিশ। আজ সোমবার সকালে শুদ্ধস্বর ডটকমকে  এ খবর জানান তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, গতকাল রোববার তাঁর গুলশানের বাসার আশপাশে প্রচুর লোকজন ছিল। রাত ১২টার পর পুলিশের একটি দল বাসায় আসে। তারা দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চায়।

তাঁর বাসায় প্রশাসনের লোক, সাংবাদিক বা আর কেউ এসেছিলেন কি না জানতে চান। তবে তাঁর সঙ্গে পুলিশ দেখা করতে চায়নি। খোঁজখবর নিয়ে তারা চলে যায়। শুদ্ধস্বর ডটকমকে তিনি আরও জানান পুলিশের সাথে তার কোন কথাবার্তা হয়নি ।

শুদ্ধস্বর/আইপি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.